• Call: +1(347) 840-4118
  • Email: lalonparishadusa@gmail.com
সংগীত শিল্পী ফরিদা পারভীন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লালন পরিষদ ইউএসএ।
September 14, 2025
সংগীত শিল্পী ফরিদা পারভীন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লালন পরিষদ ইউএসএ।

দেশবরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান।তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন। এই গুণী শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লালন পরিষদ ইউএসএ এর প্রধান উপদেষ্টা নূরুল আমিন বাবু, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আবদুল হামিদ, সমন্বয়ক স্বীকৃতি বড়ুয়া, সুখেন গমেজ, হাসানুজ্জামান সাকী, গোপাল সান্যাল, দীনেশ মজুমদার। শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন দেশ একজন গুণী সংগীত শিল্পী কে হারালেন। উল্লেখ্য: দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সপ্তাহে দুই দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না–ফেরার দেশে।